নিজস্ব সংবাদদাতা
কফি তৈরী করার মেশিন দেবার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা করায় গ্রেফতার হল এক যুবক। পুলিশ সূত্রের খবর, অগস্ট মাসে এক ব্যবসায়ীর থেকে কফি তৈরি করার মেশিন দেওয়ার নাম করে তার কাছ থেকে ১১ লক্ষ টাকা নেয় রাজেন্দ্র পারিহার নামের এক যুবক। কিন্তু তারপরেও ওই ব্যবসায়ীকে কফি মেশিন দেয়নি সে। বারবার ফোন করেও মেশিন বা টাকা, কোনওটাই ফেরত না পাওয়ায় বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেই ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। শনিবার রাজেন্দ্রকে রাজস্থান থেকে গ্রেপ্তার করে বাগুইহাটি থানার পুলিশ। রবিবার তাকে বারাসাত আদালতে তোলা হবে। রাজেন্দ্রকে রিমান্ডে নিয়ে এই কেসে কারা যুক্ত আছে সেই তদন্ত করবে বাগুইআটি থানার পুলিশ
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news