চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
গত এক শতকে বিশ্বে মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ডেথ ভ্যালির। মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়া প্রান্তরে ডেথ ভ্যালির ফার্নেস ক্রিকের তাপমাত্রা ১৩০ ডিগ্রি ফারেনহাইট (৫৪.৪ ডিগ্রি সেলসিয়াস) বেড়েছে।
লাস ভেগাসের আবহাওয়া দফতর জানাচ্ছে, যদি এই তাপমাত্রা ভালো পর্যবেক্ষণ করা হয়, তবে দেখা যাবে এটিই ১৯১৩ সালের জুলাইয়ের পরে সবচেয়ে উষ্ণতর তাপমাত্রা হবে। তবে এই রেকর্ড তাপমাত্রা বৃদ্ধি নিয়ে আরও আলোচনা করা প্রয়োজন। তবেই বোঝা যাবে বিশ্বে এর থেকেও বেশি উষ্ণতম স্থানের সন্ধান পাওয়া যায় কিনা।
এই তাপমাত্রা স্থানীয় সময় দুপুর ৩:৪১ মিনিটে সর্বোচ্চ স্থানে পৌঁছেছিল। ওয়ার্ল্ড মেটিরিওলজিকাল অর্গানাইজেশনের রিপোর্ট অনুসারে, ডেথ ভ্যালির তাপমাত্রা সবসময়ই বেশি থাকে। ১৯১৩ সালের ১০ জুলাই গ্রীনল্যান্ড রঞ্চে তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড নেওয়া ১৩৪ ডিগ্রি ফারেনহাইট (৫৬.৭ ডিগ্রি সেন্টিগ্রেড)। যা পৃথিবী পৃষ্ঠে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news