Breaking News
Home / TRENDING / হোস্টেল থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রের দেহ উদ্ধার

হোস্টেল থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রের দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং:
এক চতুর্থ শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দার্জিলিংয়ে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের একটি আবাসিক স্কুলে।পুলিশ সুত্রে জানা গিয়েছে, শনিবার রাতে স্কুলের আবাসিক অন্যান্য ছাত্ররা ওই ছাত্রকে ডাকাডাকি করার পরও কোনও জবাব না পেয়ে স্কুল কর্তৃপক্ষকে জানায়। এরপর তারা দরজা খুলে ছাত্রটিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রকে দাার্জিলিং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত ছাত্র চতুর্থ শ্রেণির পড়ুয়া। তার বাড়ি বিহারের পাটনায়। রবিবার ছাত্রের মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ওই পড়ুয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করেছে দার্জিলিং থানার পুলিশ। মৃতের পরিজনদের দাবি, এত কম বয়সে কোনও ছাত্র আত্মঘাতী হতে পারে না। এছাড়া কোনো সুইসাইড নোটও মেলেনি মৃতদেহের কাছ থেকে। অন্যদিকে ঘটনা প্রসঙ্গে মুখ খুলতে রাজি হয়নি স্কুল কর্তৃপক্ষ। স্কুলের তরফে জানানো হয়েছে, তদন্ত চলছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *