চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
শেষ পর্যন্ত কি পৌঁছাবেন হোয়াইট হাউসে ? প্রেসিডেন্সিয়াল নির্বাচন শেষ হয়ে চলছে ভোট গণনা। তাই এমনি প্রশ্ন ঘোরাফেরা করছে বিশ্বের রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, এপর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বিডেনের (Joe Biden) দখলে এসেছে ১১৯টি আসন। রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ঝুলিতে এসেছে ৯২টি আসন। ৫৩৮ আসনের ‘ইলেক্টোরাল কলেজ’-এ ‘ম্যাজিক ফিগার’ ২৭০। কোন প্রার্থী আগে ছুঁয়ে ফেলবেন ‘ম্যাজিক ফিগার’ তা পরিষ্কার হয়ে যাবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইন্ডিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, কেন্টাকি, টেনেসি, ওকলাহোমা, মিসিসিপি, লুইসিয়ানা, আলাবামা, সাউথ ক্যারোলিনা, আরকানসাস, নেব্রাস্কা গিয়েছে দেশের বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দখলে। এদিকে, টেক্সাস, নিউ মেক্সিকো, কলারাডো, কানসাস, মিসৌরি, উইসকনসিন, নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা, ভার্জিনিয়া ও ওহাইওর দখল রয়েছে ডেমোক্র্যাটিক প্রার্থী বিডেনের হতে। তবে ২৯ আসনের ফ্লোরিডার ফলের দিকে তাকিয়ে আমেরিকান জনতা। ওই রাজ্যে দখল করতে পারলে জয়ের অনেক কাছে পৌঁছে যাবেন প্রার্থী। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত কে জয়ী হবেন তা নিয়ে রয়েছে চরম উত্তেজনা। প্রসঙ্গত ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে রিপাবলিকান প্রার্থী জয়ী হয়েছিলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news