Breaking News
Home / TRENDING / হাতির তাণ্ডব থেকে বাঁচতে কী পদক্ষেপ নিল বন বিভাগ? জেনে নিন ক্লিক করে

হাতির তাণ্ডব থেকে বাঁচতে কী পদক্ষেপ নিল বন বিভাগ? জেনে নিন ক্লিক করে

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:

হাতির আক্রমণে পরপর কয়েক জনের মৃত্যুর পর জঙ্গলমহলের বিভিন্ন এলাকায়  সর্তকতা জারি করেছে  বন বিভাগ l সেই সঙ্গে কোন এলাকায় কতগুলি হাতি রয়েছে তার একটি খতিয়ানও তুলে ধরা হয়েছে l পশ্চিম মেদিনীপুর বন বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মোট হাতির সংখ্যা : মেদিনীপুর রেঞ্জ, বাগডুবি- ৫০-৬০টা, লালগড় রেঞ্জ, ঘাগরাশোল- ২টা, চাঁদড়া রেঞ্জ, বালিচূড়া-১টা, পিড়াকাটা রেঞ্জ, জয়নারায়নপুর- ২-৩টা, লালেরডিহি- ১টা, ভাদুতলা রেঞ্জ, খাসজঙ্গল(২২৭)- ২টা, আড়াবাড়ি রেঞ্জ, মহিষডুবি- ১টা, নয়াবসত রেঞ্জ, উখলা-১টা। এলাকাবাসীদের সতর্ক থাকার জন্য বিভাগীয় বনাধিকারিক, মেদিনীপুর বনবিভাগের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে l হাতিগুলোকে কোনও ভাবে বিরক্ত করতে নিষেধ করা হয়েছেl গত কয়েকদিন ধরে পরপর হাতির তাণ্ডবের পর বনবিভাগ গ্রামবাসীদের উদ্দেশ্যে এই নির্দেশিকা জারি করল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *