Breaking News
Home / TRENDING / সোনারপুর থেকে লক্ষাধিক টাকার হেরোইন উদ্ধার

সোনারপুর থেকে লক্ষাধিক টাকার হেরোইন উদ্ধার

সোনারপুরে পঁয়ত্রিশ লক্ষ টাকার হেরোইন সহ গ্রেফতার দুই যুবক

নিজস্ব সংবাদদাতা, সোনারপুরঃ
গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ কর্মীরা দুই হেরোইন পাচারকারীকে গ্রেফতার করল সোনারপুর থেকে। ধৃতদের কাছ থেকে এগারোশো গ্রাম হেরোইন, দুটি মোবাইল ফোন, একটি মোটর বাইক ও নগদ প্রায় সাড়ে দশ হাজার টাকা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে খবর। রবিবার দুপুর বারোটা নাগাদ সোনারপুর থানা লাগোয়া অটো স্ট্যান্ড থেকেই জীবনতলা থানা এলাকার ঘুঁটিয়ারি শরিফের বাসিন্দা রসিদ লস্কর ওরফে বাচ্চু ও নদিয়ার কালিয়াগঞ্জ থানা এলাকার বাসিন্দা জামাল উদ্দিন সেখ ওরফে কেবলাকে গ্রেফতার করে পুলিশ। বেশ কিছুদিন ধরেই বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে হেরোইন এর ব্যবসা বন্ধ করার জন্য কোমর বেঁধে নেমেছেন পুলিশ আধিকারিকরা। গত দুমাসে একাধিকবার এই পুলিশ জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয় হেরোইন। গ্রেফতার ও হয়েছে বেশ কয়েকজন হেরোইন কারবারি। মাঝে কয়েকদিন এই হেরোইনের চোরাচালান বন্ধ থাকলেও সম্প্রতি তা শুরু হওয়ার খবর পেয়েছিলেন বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপ। সেই মোতাবেক তারা এ বিষয়ে নজরদারি ও চালাচ্ছিলেন। জীবনতলা থানার অন্তর্গত ঘুঁটিয়ারি শরীফ মাখালতলার বাসিন্দা সফিক লস্কর ওরফে পিন্টুই এই অঞ্চলের হেরোইনের মূল ডিলার। পুলিশ সূত্রে খবর এর আগেও একাধিক হেরোইন পাচার মামলায় নাম রয়েছে রসিদ লস্কর ওরফে বাচ্চুর। সিআইডি ও একটি মামলার তদন্ত করছে বলে সুত্রের খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *