Breaking News
Home / TRENDING / সোনারপুরে বেআইনি বাজি কারখানায় আগুন

সোনারপুরে বেআইনি বাজি কারখানায় আগুন

সোনারপুর:
রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ সোনারপুর থানার গোবিন্দপুরে একটি বাজি কারখানায় বিধ্বংসী আগুন লেগে যায়I স্থানীয় মানুষদের অভিযোগ বেআইনিভাবে এই জনবহুল এলাকায় চলছিল বাজি কারখানাটি I বেশ কিছুদিন আগেও এই কারখানায় আগুন লেগে গিয়েছিলI স্থানীয়দের অভিযোগ পুলিশকে টাকা পয়সা খাইয়ে ফের লোকালয়ের মধ্যে রমরমিয়ে শুরু হয়ে যায় এই বেআইনি বাজি কারখানাটি I ঘটনার পর থেকে অভিযুক্ত কারখানার মালিক পলাতক I এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন বলে স্থানীয়দের দাবি আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য I দমকলের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে I এই ঘটনায় আশপাশের বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে I

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *