নিজস্ব সংবাদদাতা
সোনমার্গে ধ্বসে আটকে পড়া এ রাজ্যের পর্যটকদের উদ্ধার করতে সক্রিয় নবান্ন। ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের সরকারের সঙ্গে নবান্নের তরফে যোগাযোগ করা হয়েছে। পর্যটকেরা কার্গিল জেলায় আটকে রয়েছে বলে জানা গিয়েছে । সেখানে প্রশাসনের তরফে থাকা ও পাওয়া র ব্যবস্থা করা হয়েছে। নবান্নের তরফে একটি হেল্পলাইন চালু করা হয়েছে। প্রসঙ্গত, সোনমার্গ আর দ্রাসের মাঝে পাহাড়ে ধ্বস নেমে আটকে পড়েন বহু পর্যটক। এরমধ্যে হাজারেরও বেশী বাঙালি পর্যটক রয়েছেন। মঙ্গলবার দুপুরে ধ্বস নামলেও এখনও রাস্তা পরিষ্কার করা সম্ভব হয়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news