ওয়েব ডেস্ক
সাংবাদিক রামচন্দ্র ছত্রপতির হত্যাকাণ্ডে স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম ও তাঁর ৪ সহযোগীকে দোষী সাব্যস্ত করল পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত। সাজা ঘোষণা হবে ১৭ জানুয়ারি। ২০০২ সালে খুন হন সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি। পরের বছর হত্যাকাণ্ডের তদন্তভার দেওয়া হয় সিবিআইয়ের হাতে। ২০০৬ সালে রাম রহিমের গাড়ির চালকের বয়ানের পর খুনে রাম রহিমের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। উল্লেখ্য, রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে তত্কালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে চিঠি লিখেছিলেন ডেরা সাচ্চা সৌদার ৪ সাধ্বী। সেই চিঠি নিজের পত্রিকায় ছাপান রামচন্দ্র। শুধু তাই নয়, সেই চিঠি যাতে প্রধানমন্ত্রীর দফতর, সিবিআই ও আদালত পর্যন্ত পৌঁছয়, তাও নিশ্চিত করেছিলেন ওই সাংবাদিক। এরপর, ২০০২ সালের ২৪ অক্টোবর ‘পুরা সচ’ পত্রিকার সাংবাদিক রামচন্দ্রকে প্রকাশ্যে গুলি করে করে কুলদীপ ও নির্মল নামের ডেরার দুই সেবাদার। ২১ নভেম্বর দিল্লির হাসপাতালে মৃত্যু হয় রামচন্দ্রের। শুরুতে এই মামলায় রাম রহিমের নাম ছিল না। ২০০৩ সালে তদন্ত শুরু করে সিবিআই। ২০০৬ সালে ডেরার সেবাদার খট্টা সিংয়ের বয়ানের ভিত্তিতে রাম রহিমের নাম সামিল করা হয় অভিযুক্তের তালিকায়। সাধ্বীদের ধর্ষণ মামলায় ২০১৭ সালে রাম রহিমকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত। রোহতকের সুনারিয়া জেলে বন্দি রয়েছেন স্বঘোষিত ধর্মগুরু
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news