Breaking News
Home / TRENDING / সম্মতি রাষ্ট্রপতি, আইনে পরিণত হল তিন তালাক বিল

সম্মতি রাষ্ট্রপতি, আইনে পরিণত হল তিন তালাক বিল

ভাস্কর মান্না:

রাজ্যসভায় ঐতিহাসিক তিন তালাক বিল পাশ হওয়ার পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই বিলকে সমর্থন করলেন। মুসলিম মহিলাদের বিবাহ অধিকার লড়াইয়ের ক্ষেত্রে রাষ্ট্রপতির এই সম্মতির পরে এই বিল আইনে পরিণত হল।

এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করে বলেন, “মুসলিম মহিলাদের অধিকার লড়াইয়ের লক্ষ্যে ঐতিহাসিক তিন তালাক বিল সংসদের উভয়কক্ষে পাশ হয়ে গিয়েছে। লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে এটা একটা মাইলস্টোন। সমগ্র দেশের পক্ষে এটা একটা স্বস্তিদায়ক বিষয়।” রাষ্ট্রপতির সম্মতির পরেই তিন তালাক আইনে পরিণত হয়। এখন থেকে তিন তালাক একটি অপরাধ। এবার থেকে কোনো মুসলিম ব্যক্তি, তাঁর স্ত্রীকে তিন তালাক দিলে ওই ব্যক্তির সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং জরিমানা করা হবে।

উল্লেখ্য, রাজ্যসভায় এই বিলের পক্ষে ভোট পড়ে ৯৯টি এবং বিপক্ষে ৮৪ টি। কংগ্রেস, তৃণমূল, বিএসপি, এবং এসপি এই বিলের বিপক্ষে ভোট দেন। এনডিএ শরিক জেডি(ইউ), এআইএডিএমকের ১১ জন সাংসদ এবং অন্য ৬ জন সাংসদ এই বিলের বিরোধিতা করে রাজ্যসভা থেকে ওয়াকআউট করে। আবার এনডিএর বাইরের শরিক বিজেডি এই বিলকে সমর্থন করেন। ওয়াইএসআর কংগ্রেস লোকসভায় সরকারের পাশে থাকলেও, রাজ্যসভায় ভোট বয়কট করে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *