ওয়েব ডেস্ক
দেশজুড়ে উৎসবের মরশুমের মাঝেই সমুদ্র পথে ভারতে জঙ্গি হামলা চালাতে পারে লস্কর এবং জৈশ এ মহম্মদ। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফে এই তথ্য পাওয়ার পরই সতর্ক করা হয়েছে কোস্ট গার্ড এবং ভারতীয় নৌ সেনাকে। আইবি সূত্রে জানা গিয়েছে, গত এক বছর ধরে সমুদ্রে ডাইভিং ও সাঁতারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই দুই জঙ্গি সংগঠনের সদস্যদের। ভারতীয় বন্দর, নৌসেনার জাহাজ ও তেলের ট্যাঙ্কারে জঙ্গিরা হামলা চালাতে পারে বলে সতর্ক করা হয়েছে। সমুদ্রে কার্গো জাহাজ অপহরণ করে আত্মঘাতী হামলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না নৌসেনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news