নিজস্ব সংবাদদাতা
নিজের চরিত্র থেকে সরছে না পাকিস্তান । বুধবার আমেরিকায় সন্ত্রাস দমন নিয়ে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে পাকিস্তান নিজেদের দেশে হাক্কানি নেটওয়ার্ক, আফগান তালিবান, লস্কর-এ-তৈবা এবং জৈশ-এ-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কোনও পদক্ষেপই নিচ্ছে না। এই রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান লস্কর-এ-তৈবা এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীদের অর্থ সাহায্য করে যাচ্ছে পাকিস্তান । রিপোর্টে ২৬/১১র মাস্টারমাইন্ড হাফিজ সঈদকে মুক্ত করায় অসন্তোষও প্রকাশ করেছে আমেরিকা। তবে এই রিপোর্টে এও বলা হয়েছে যে ২০১৭ সালে বিশ্ব জুড়ে সন্ত্রাস মূলক কার্যকলাপ ২৩% কমেছে। সন্ত্রাসের জেরে মৃত্যুর ঘটনাও ২৭% কমেছে বলে রিপোর্টে বলা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news