নিজস্ব সংবাদদাতাঃ
শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি বলিউড। এবারের হোলি তাই অনেকটাই রঙবিহীন মায়া নগরীতে। দোলের আগে বলিউডে ‘হোলি পার্টি’র আয়োজন করেন অনেকেই। এবছর শ্রীদেবীর মৃত্যুর খবর আসার পর অনেকেই সেই পার্টি ক্যান্সেল করেছেন। ট্যুইট করে হোলি পার্টি ক্যান্সেল করার খবর দিয়েছেন জাভেদ-শবানা। সপ্তাহান্তে রানি মুখার্জির ছবি ‘হিচকি’র প্রচারানুষ্ঠান ছিল। শ্রীদেবীর শ্রদ্ধার্ঘ্যে সেটিও বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে অনুষ্কা শর্মার ‘পরি’র স্পেশাল স্ক্রিনিং। বুধবার সকাল থেকেই শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে আসেন তাঁর সহকর্মীরা। আসতে দেখা যায় শাহরুখ খান, ঐশ্বর্যা রাই, সুস্মিতা সেনকে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news