ওয়েব ডেস্ক:
জম্মু কাশ্মীরের শোপিয়ানে সেনা জঙ্গি সংঘর্ষে ৪ জঙ্গির মৃত্যু হয়েছে। এই গুলির লড়াইয়ে ভারতীয় সেনার এক জওয়ানও শহীদ হয়েছে। মঙ্গলবার ভোরে তল্লাশি চালানোর সময় জঙ্গির সঙ্গে গুলির লড়াই শুরু হয় সেনার। সেনার প্যারাট্রুপার, কাশ্মীর পুলিশ ও সিআরপিএফের যৌথ উদ্যোগে এই অপারেশন চলে। এরই মধ্যে জঙ্গিদের গুলিতে শহীদ হন সেনার এক জওয়ান। এলাকা ঘিরে এখনও তল্লাশি চালাচ্ছে সেনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news