Breaking News
Home / TRENDING / শহীদ জওয়ানের অন্ত্যেষ্টির আগেই সন্তানের জন্ম দিলেন স্ত্রী

শহীদ জওয়ানের অন্ত্যেষ্টির আগেই সন্তানের জন্ম দিলেন স্ত্রী

ওয়েব ডেস্ক:
শহীদ স্বামীর শেষকৃত্য হওয়ার আগেই সন্তানের জন্ম দিলেন জওয়ানের স্ত্রী । ঘটনা জম্মু কাশ্মীরের রামবাণ গ্রামের। সোমবারই দু মাসের ছুটিতে বাড়ি ফেরার কথা ছিল লান্স নায়েক রঞ্জিত সিংহের। তিনি বাড়ি ফিরলেন, তবে কফিন বন্দী হয়ে, গায়ে তেরঙ্গা জড়িয়ে। রবিবার পাকিস্তানের কুখ্যাত বর্ডার অ্যাক্শন টিমের হাতে নিহত ৩ ভারতীয় জওয়ানদের মধ্যে একজন ছিলেন রঞ্জিত সিংহ । স্বামীর মৃত্যুর খবর পেয়েই অসুস্থ হয়ে পড়েন তাঁর ৯ মাসের অন্তঃস্বত্তা স্ত্রী শিম্পু দেবী। সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মঙ্গলবার ভোরে একটি ফুটফুটে মেয়ের জন্ম দেন শিম্পু। তার কয়েক ঘন্টা পরেই স্বামীর শেষকৃত্যে যোগ দেন তিনি। মেয়েকে যে বাবা কোলে নিতে পারল না, সে আফসোসের মধ্যেই শিম্পু দেবী জানালেন মেয়েকে বাবার মতোই সেনাবাহিনীর অফিসার তৈরি করতে চান তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *