তীর্থ মাহাতো মাঠে ফিরেই চেনা ছন্দে ধোনি। আড়াই মাস পর ফিরলেন। শনিবান সিডনিতে নজির গড়লেন মাহি। ভারতের পঞ্চম ও বিশ্বের ত্রয়োদশ ক্রিকেটার হিসেবে ১০ হাজারি ক্লাবে ঢুকে পড়েলন ধোনি। শচীন, সৌরভ, দ্রাবিড়, বিরাটের পর এবার ধোনি। শনিবার ধোনির এই নয়া কীর্তির জন্য দরকার ছিল মাত্র ১ রান। ২৮৮ লক্ষ্যমাত্র তাড়া করতে নেমে দ্রুত তিন উইকেট পড়ে ভারতের। চতুর্থ ওভারে ব্যাট হাতে নামেন ধোনি। তীর দু ওভার বাদেই লক্ষ্যেই পৌঁছে যান তিনি। এ প্রসঙ্গে একটা তথ্য জরুরি, তা হল ২০০৭সালের এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের রান ধরলে তঁার ১০ হাজার আগেই হয়ে গেছে। কিন্তু, ভারতের হয়ে ধরলে শনিবার ১০ হাজারি ক্লাবে ঢুকলেন। ১০ হাজার রানের ক্লাবের কোহলির পর ধোনিই আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন এখনও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news