নিজস্ব সংবাদদাতা
২৬ বছরে পড়ল মুম্বইয়ের চার্চগেট- বোরিভেলি রুটের লেডিজ স্পেশাল ট্রেন। ৫ মে, ১৯৯২ সালে যাত্রা শুরু করে বিশ্বের প্রথম ‘লেডিজ স্পেশাল’ ট্রেনটি। শনিবার ট্রেনের বর্ষপূর্তি উপলক্ষে মহিলা যাত্রীদের গোলাপ ফুল দিয়ে স্বাগত জানান টিকিট চেকার। ২৬ বছর আগে যখন এই বিশেষ ট্রেনটি শুরু হয়, তখন দিনে দু’বার চার্চগেট থেকে বোরিভেলি যাতায়াত করত ট্রেনটি। জনপ্রিয়তা বাড়ায় পরের বছরই ট্রেনের রুট বিরার পর্যন্ত বাড়ানো হয়। এখন দিনে ৮বার এই রুটে লক্ষাধিক মহিলাদের পরিষেবা দেয় ট্রেনটি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news