Breaking News
Home / TRENDING / লাল কেল্লাকে দত্তক দেওয়া হল কেন?

লাল কেল্লাকে দত্তক দেওয়া হল কেন?

নিজস্ব সংবাদদাতা
লাল কেল্লাকে ডালমিয়া গ্রুপের হাতে তুলে দেওয়া নিয়ে সরগরম রাজনীতি । প্রশ্ন বাণে সরকারকে বিঁধছে বিরোধীরা। কিন্তু এই ‘দত্তক নেওয়া’ আসলে কী। ২০১৭ সালে রাষ্ট্রপতি একটি প্রকল্প চালু করেন। যার অন্তর্গত কোনও শিল্পপতি বা সংস্থা দেশের কোনও একটি ঐতিহ্যবাহী ভবন বা স্থানকে দত্তক নিতে পারবেন। এই প্রকল্পে দত্তক নেওয়া সংস্থা ভবনের রক্ষণাবেক্ষণ, আলো ও জলের ব্যবস্থা করবে। এক্ষেত্রে যেমন ডালমিয়া গ্রুপ লাল কেল্লার ভেতরে পানীয় জলের সরবরাহ, শৌচালয় নির্মাণ, ব্যাটারিচালিত গাড়ি, বসার বেঞ্চ ও লাল কেল্লার আলো ও প্রাথমিক রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করবে। পরিবর্তে প্রস্তুতকারী সংস্থা হিসেবে তারা কেবল নিজেদের বোর্ড লাগাতে পারবে। কিন্তু যেখানে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী, সেই ভবনের রক্ষণাবেক্ষণের খরচ কেন সরকার বহন না করে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হল সেই নিয়ে প্রশ্ন উঠছে।
প্রসঙ্গত, দত্তক নেওয়ার লিস্টে লাল কেল্লা সহ ৯৫টি ঐতিহ্যবাহী ঐতিহাসিক জায়গার নাম রয়েছে যার মধ্যে কুতুব মিনার, কর্ণাটকের হামপি, উড়িষ্যার সূর্য মন্দির, হায়দ্রাবাদের চারমিনার উল্লেখ্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *