নিজস্ব সংবাদদাতা:
ব্যবসায়ী সুদীপ্ত রায় চৌধুরীকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মূলত রোজভ্যালি কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সুত্র মারফত খবর। তার বিরুদ্ধে প্রচুর বেনামি সম্পত্তির অভিযোগ রয়েছে। তিনি রোজভ্যালি এবং অন্যান্য চিট ফান্ড থেকে পাওয়া অর্থ বেনামী ব্যবসায় কাটিয়েছেন বলে অভিযোগ। তার বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি প্রভাবশালী নেতার নাম করে বাজার থেকে টাকা তুলেছেন এবং সেই টাকা বেনামী ব্যবসায় খাটিয়েছেন বলে অভিযোগ। রোজভ্যালির অর্থ খুঁজে পেতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ই ডি আধিকারিকরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news