নিজস্ব সংবাদদাতা:
দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস সহ ৪২টি রাষ্ট্রায়ত্ত শিল্পের বিলগ্নিকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে আজ দুর্গাপুরে এক মহা মিছিলের আয়োজন করা হয় আইএনটিটিইউসির পক্ষ থেকে। ভিরিঙ্গি মোড় থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত এই মিছিলে হাঁটেন আইএনটিটিইউস র রাজ্য সভানেত্রী দোলা সেন, পশ্চিম বর্ধমান জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারি, এ্যালয় স্টিল প্লান্টের শ্রমিক নেতা প্রভাত চ্যাটার্জি, দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি সহ নগর নিগমের পুরপিতা ও পুরমাতা গণ । বিজেপি সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সরব হন নেতৃত্ব । মিছিল শেষে পাঁচমাথা মোড়ে একটি সভার আয়োজন করা হয়। যদিও এই মিছিলে দেখা যায়নি আইএনটিটিইউসির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল কে, যা অস্বস্তি বাড়িয়েছে তৃণমূল নেতৃত্বের ।
যদিও সভানেত্রী দোলা সেন জানান, হয়তো উনি অন্য কোনও কাজে ব্যস্ত থাকায় এদিনের কর্মসূচিতে যোগদান করতে পারেননি। প্রসঙ্গত, এদিনের কর্মসূচির অন্যতম আয়োজক প্রভাত চ্যাটার্জির সাথে বিশ্বনাথ পারিয়ালের গোষ্ঠীদ্বন্দ্ব শিল্পশহরে সুবিদিত। এদিনের মিছিলে অনুপস্থিত ছিলেন বিশ্বনাথ অনুগামী পুরপিতা ও পুরমাতা গণ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news