Breaking News
Home / TRENDING / রাজ্যে সব বুথে নাও থাকতে পারে কেন্দ্রীয় বাহিনী

রাজ্যে সব বুথে নাও থাকতে পারে কেন্দ্রীয় বাহিনী

নীল বনিক

রাজ্যের প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার আশ্বাস দিতে পারলেন না রাজ্যের অতিরিক্ত মুখ্যনির্বাচন কমিশনার সৃঞ্জয় বসু। মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্যের প্রত্যেক বুথে সশস্ত্র পুলিশ দেওয়া হবে। তা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান হতে পারে আবার রাজ্য পু্লিশের সশস্ত্র জওয়ানও হতে পারে। প্রসঙ্গত, প্রথম পর্যায়ের ভোটের আগে ১০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ইতিমধ্যেই চলে এসেছে। তবে এরপর আর কত কোম্পানী কেন্দ্রীয় বাহিনী আসবে তা নিয়ে যে এখনও ধোঁয়াশা রয়েছে তা বুঝিয়ে দিলেন সৃঞ্জয় বসু। তবে সূত্রের খবর রাজ্যে আসতে পারে আরও ৬০০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী। তবে তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন রাজ্যে নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারীকরা। যদিও কেন্দ্রীয় বাহিনীর দাবিতে অনড় বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমরা কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আবার কমিশনে যাব। নির্বাচনের এখনও কিছুদিন দেরী আছে। তবে প্রথম পর্যায়ের নির্বাচনে যাতে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকে তার দাবি জানাচ্ছি বলে জানান দিলীপ ঘোষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *