Breaking News
Home / TRENDING / রাজ্যে পেট্রল ও ডিজেলের দাম কমল ১ টাকা করে

রাজ্যে পেট্রল ও ডিজেলের দাম কমল ১ টাকা করে

নিজস্ব সংবাদদাতা
মঙ্গলবার মধ্যরাত থেকে পেট্রল ও ডিজেলের দাম ১ টাকা করে কমাল রাজ্য সরকার । পাশাপাশি, কেন্দ্র সরকারকে পেট্রোপণ্যের ওপর থেকে সেস প্রত্যাহার করতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিম বঙ্গের বছরে ৪৮ হাজার কোটি টাকা ঋণ শোধ করতে বেরিয়ে যায়। তবুও সাধারন মানুষের স্বার্থে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। রাজ্যে পেট্রলের ক্ষেত্রে সেলস ট্যাক্স এর পরিমান ২৫% ও ডিজেলের ক্ষেত্রে সেলস ট্যাক্সের পরিমাণ ১৭%। দুটি ক্ষেত্রেই এক টাকা করে সেস্ নেয় রাজ্য সরকার।মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এই এক টাকা সেস্ আর নেওয়া হবে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *