Breaking News
Home / TRENDING / রাজনৈতিক সংঘর্ষ নজরে রাখতে মেদিনীপুরে ড্রোন ব্যবহার করছে পুলিশ

রাজনৈতিক সংঘর্ষ নজরে রাখতে মেদিনীপুরে ড্রোন ব্যবহার করছে পুলিশ

নিজস্ব সংবাদদাতা:

 

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মেদিনীপুর সদর ব্লক সামলাতে ড্রোন ক্যামেরার নজরদারি পুলিশের। এলাকায় চলছে পুলিশী টহলদারি। 

 

দিন কয়েক ধরে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ছিল মেদিনীপুর সদর ব্লকের ছেরুয়া, কুয়েত পাড়া, হাতিহলকা সহ একাধিক গ্রাম। ভেঙেছে বাড়ি, পুড়েছে পার্টি অফিস, এমনকি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে চা দোকানেও। এলাকা সামলাতে একরকম হিমশিম খেতে হয়েছে জেলা পুলিশকে। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গ্রামে চলছে পুলিশের টহলদারি। RAF, স্ট্রাকো সহ বিভিন্ন ফোর্সকে কাজে লাগানো হচ্ছে এলাকার শান্তি প্রতিষ্ঠায়। মঙ্গলবার সকাল থেকেই এরিয়া ডমিনেশনের পাশাপাশি ক্যামেরাতেও নজরদারি চালাচ্ছে জেলা পুলিশ।

 

পুলিশের ভূমিকায় স্বস্তির নিঃশ্বাস পড়েছে গ্রামবাসীদের মধ্যে। তাঁদের দাবি, পুলিশ থাকলে তবেই এলাকায় শান্তি থাকছে। রাজনৈতিক সংঘর্ষে ঘরছাড়া হতে হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের। পুলিশ আসার ফলে একে একে ঘরে ফিরছে তাঁরাও। সব মিলিয়ে পুলিশের এই আশ্বাস গ্রামবাসীদের ভরসা কতক্ষন যুগিয়ে রাখে সেটাই সবথেকে বড় প্রশ্ন! 

 

অন্যদিকে গেরুয়া শিবিরের দাবি, এলাকার দখল তৃণমূলকে ফিরিয়ে দেবার জন্যই গ্রামে গ্রামে টহলদারি চালাচ্ছে পুলিশ। মাসেল পাওয়ার ব্যবহার করে পুলিশ যদি গ্রামের সন্ত্রাস সৃষ্টি করে তাহলে বৃহত্তর আন্দোলনের নামার হুমকি দিয়েছে বিজেপির জেলা সভাপতি সমিত দাস।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *