Breaking News
Home / TRENDING / মোদিকে হত্যা করতে চাই, বিরোধী নেতার হুমকিতে তোলপাড়

মোদিকে হত্যা করতে চাই, বিরোধী নেতার হুমকিতে তোলপাড়

ওয়েব ডেক্স :

মোদিকে হত্যা করতে চান কংগ্রেস নেতা বেলুড় গোপালকৃষ্ণ।
কর্ণাটকের এই নেতা সে কথা বলেওছেন জোর গলায়। অন্তত টুইটারে একটি ভিডিয়োতে এমনটাই দেখা যাচ্ছে।
ভিডিওটিতে কন্নড় ভাষায় গোপালকৃষ্ণ বলছেন, “যদি তিনি কাউকে হত্যা করতে চান! তবে সে নরেন্দ্র মোদি!” এর প্রতিক্রিয়া জানিয়ে কর্ণাটক বিজেপি টুইটারে লিখেছে, বেলুড় গোপালকৃষ্ণ একজন কংগ্রেস নেতা। যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যা করার আহ্বান জানিয়েছেন। এছাড়া দেশের প্রধানমন্ত্রীকে হত্যার জন্য প্ররোচনা দিয়েছেন। পাশাপাশি তারা জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে আমরা আইনী ব্যবস্থা নেব।
এরপরই তারা আরেকটি টুইট করে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর উদ্দেশে বলেন, “আচ্ছা @ রাহুল গাঁধী, আমরা আপনাকে মনে রাখি এই কারণে যে, আপনি ঘৃণা রাজনীতি সমর্থন করেন না। কিন্তু এখন আপনার নিজের দলের নেতা, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রধানমন্ত্রীকে হত্যার কথা জানিয়েছেন। আপনি এখন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? যদি আপনি ওই মন্তব্য নিয়ে পরিষ্কারভাবে না জানান, তার মানে আপনিও ওই কথাকে সমর্থন করছেন বলে আমরা ধরে নিচ্ছি।” একটি সংবাদ চ্যানেলের মতে, একমাস আগেও একই মন্তব্য করেছিলেন ওই কংগ্রেস নেতা।

প্রসঙ্গত, ২০০৪ ও ২০০৮ সালে গোপাল কৃষ্ণ দু’বারের বিজেপি বিধায়ক ছিলেন। ২০১৩ সালে জেডিএস- এর টিকিটের লড়াই করেছিলেন তিনি। ২০১৮ সালে এপ্রিল মাসে তিনি কংগ্রেসের যোগ দেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *