নিজস্ব সংবাদদাতা
মুম্বইয়ের যে জেলে বিজয় মাল্যকে রাখা হবে, সেই জেলের ভিডিও রেকর্ডিং দেখতে চাইল লন্ডনের আদালত । এই আদালতেই মাল্যর প্রত্যাবর্তন মামলার শুনানি হচ্ছে। এদিন বিজয় মাল্যর আইনজীবী আদালতে বলেন, আগের পাঠানো ফুটেজে স্পষ্ট বোঝা যাচ্ছে না যে কয়েদখানায় আলো আছে কি না। এরপর চিফ ম্যাজিস্ট্রেট এমা আরবাথনট ভআরত সরকারের আইনজীবী মার্ক সামার্সকে নির্দেশ দেন আগামি ৩ সপ্তাহের মধ্যে আর্থার রোড জেলের ১২ নম্বর ব্যারাকের জানলা সমেত ভিডিও করে পাঠাতে হবে। এর আগে ভারত সরকারের আইনজীবীর তরফে জানানো হয়েছিল ১২ নম্বর ব্যারাক আসলে একটি কয়েদখানার ভিতরেই তৈরি আরেকটি কয়েদখানা এবং এটি একটি বুলেটপ্রুফ কাচ দিয়ে ঢাকা। এই মামলার পরবর্তী শুনানি ১২ সেপ্টেম্বর ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news