নিজস্ব সংবাদদাতা, হুগলী:
আলুতে রঙ মেশানোর অভিযোগে সিঙ্গুরের রতনপুরের আরতগুলি থেকে কয়েকজন কর্মীকে গ্রেফতার করল পুলিশ। কৃষি বিপণন দফতরের তরফে খবর পেয়ে এই আড়তগুলিতে হানা দেয় পুলিশ। এদিকে কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে মুটে মজদুররা। রাতেই রাস্তার পাশে আলু ফেলে বিক্ষোভ শুরু করেন তারা। অভিযোগ তারা মালিকের নির্দেশ পালন করছেন মাত্র, কিন্তু আসল দোষীদের না ধরে নিরীহ মুটেদের ফাঁসাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার সকালেও কাজ বন্ধ রতনপুরের আড়তগুলিতে,সকাল থেকে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে আলু ভর্তি ট্রাকগুলি। আসল অপরাধীদের গ্রেফতার করে নিরীহ মজুরদের না ছাড়া হলে কাজ বন্ধ থাকবে বলে দাবী অন্য মুটে মজদুরদের। এই মুহুর্তে প্রায় কোটি টাকার মত আলু রাস্তায় পড়ে রয়েছে বলে আড়তদার সমিতির দাবী। মূলত আলু হিমঘর থেকে বের করার পর তাতে আদ্রতা বজায় রাখার জন্য এলামাটি এবং ধুলো মিশিয়ে রঙ করেন ব্যবসায়ীরা। কিন্তু এটি সাধারন মানুষের স্বাস্থ্যের পরিপন্থী বলে রাজ্য সরকার এই কাজ বন্ধ করতে বলে আলু ব্যবসায়ীদের। রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী তপন দাসগুপ্ত ও কয়েকবার নিজে হানা দেন জেলার বেশ কয়েকটি আড়তে। তার পরও যে পরিস্থিতি র কোনও উন্নতি হয়নি এই ঘটনাই তার প্রমাণ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news