ওয়েব ডেস্ক:
মাঝআকাশে দুটি মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষে নিখোঁজ ৬ যাত্রী। বৃহস্পতিবার ভোরে জাপানের দক্ষিণ পশ্চিম উপকুলে, প্রশান্ত মহাসাগরের ওপর দুর্ঘটনাটি ঘটে। উদ্ধারকারী দল বিমানের ৭ যাত্রীর মধ্যে একজনের খোঁজ পেলেও, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ইউ এস মেরিনের তরফে জানানো হয়েছে, ভোরে প্রশিক্ষণ চলাকালীন, এফ/এ ১৮ জেট যুদ্ধবিমানের সঙ্গে রিফিউলিং এয়ারক্রাফট কেসি- ১৩০র ধাক্কা লাগে। তট থেকে ৩২০ কিমি দূরে শিকোকু দ্বীপের ওপর এই দুর্ঘটনা ঘটে। সেই সময় এফ/ এ ১৮ বিমানে ৩ জন এবং ফুয়েলিং এয়ারক্রাফটে ৫জন ছিলেন। একজনের খোঁজ পাওয়া গেলেও বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news