নিজস্ব সংবাদদাতা
মহাকাশে মানুষ পাঠাবে ইসরো। বৃহস্পতিবার শ্রীহরিকোটায় সফল হল মহড়া।
সংস্থার চেয়ারম্যান কে সিভান জানান, আজ সকাল ৭টায় শ্রীহরিকোটায় পরীক্ষা হয়। পরীক্ষায় সফল ভারত। মানুষের বদলে ক্যাপসুলে বসানো হয়েছিল একটি মডেল। রকেট ইঞ্জিনের সঙ্গে জুড়ে দেওয়া হয় ইঞ্জিন। মহাকাশে পাঠানো হয় সেই রকেট। সফলভাবে উপরে গিয়ে ফের সমুদ্রের নির্দিষ্ট জায়গায় ফিরে আসে ক্যাপসুল। ২৫৯ সেকেন্ডের এই পরীক্ষায় জটিল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।
সফল পরীক্ষার পর এবার মহাকাশে মানুষ পাঠানোর অনুমোদনের জন্য সরকারের কাছে আবেদন জানাবে ইসরো।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news