Breaking News
Home / TRENDING / মমতার বিরুদ্ধে প্রার্থী হবার পর ‘বাংলার বুকে’ প্রথম সাংবাদিক বৈঠকে হিন্দিতেই কথা বললেন প্রিয়াঙ্কা

মমতার বিরুদ্ধে প্রার্থী হবার পর ‘বাংলার বুকে’ প্রথম সাংবাদিক বৈঠকে হিন্দিতেই কথা বললেন প্রিয়াঙ্কা

মমতার বিরুদ্ধে প্রার্থী হবার পর, শুক্রবার, কলকাতার বুকে প্রথম সাংবাদিক বৈঠকে হিন্দিতেই কথা বললেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

বিজেপির অন্দরমহলের মতে ভবানীপুরে বাঙালি-অবাঙালি ভোটের আড়াআড়ি বিভাজন করাই প্রিয়াঙ্কা কে প্রার্থী করার পিছনে অন্যতম কারণ।
এমনিতে নিজের মাতৃভাষায় বা ভারতে সংবিধান স্বীকৃত যে কোনো ভাষায় কথা বললে, কারো আপত্তি থাকার কথা নয়। তবু ভাষার সঙ্গে জাতির আবেগ জড়িয়ে থাকে। ভাষার আবেগ এতটাই যে প্রধানমন্ত্রী মোদিও বাংলা বলতে বিড়ম্বনায় পড়লেও এ রাজ্যে প্রচারে এসে বা‌ংলা বলা ছাড়েন নি।

প্রিয়াঙ্কা অবাঙালি হলেও কলকাতারই মানুষ। পেশায় আইনজীবী। প্র্যাকটিস করেন কলকাতা হাইকোর্টে। বাংলায় টান থাকলেও বাংলা জানেন।
তবু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে লড়াইয়ের সূচনায় বাংলা বলতে বাধল কোথায়?
নিয়ম মাফিক রবীন্দ্রনাথ ও নরেন্দ্রনাথের নাম উল্লেখ করেছেন ঠিকই, তবু বাংলায় একটি বাক্য বলেন নি।

পুরো বিষয়টি ভালো চোখে দেখছে না বিজেপিরই একটা গুরুত্বপূর্ণ অংশ। ত়াঁদের মতে প্রিয়াঙ্কা যদি খেয়াল না করেন, সিনিয়রদের উচিত ছিল তাঁকে বুঝিয়ে দেওয়া।

আর একটি মহলের মতে, ভবানীপুরে শুধুমাত্র অবাঙালি ভোটার টার্গেট বলে , তাঁদের কাছে তাঁর বার্তা হিন্দিতেই পৌঁছে দিতে চেয়েছেন প্রিয়াঙ্কা।

পরে অবশ্য টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে বাংলাতেই কথা বলেছেন তিনি।

এদিন অবশ্য এই বিষয়ে প্রিয়াঙ্কার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *