Breaking News
Home / TRENDING / মমতাকে শুধু শুভেচ্ছা জানিয়েছি, ভোল পাল্টে মন্তব্য দিলীপের

মমতাকে শুধু শুভেচ্ছা জানিয়েছি, ভোল পাল্টে মন্তব্য দিলীপের

নীল বণিক

কোনও রাজনৈতিক ভবিষ্যৎবানী নয়, মমতাকে শ্রেফ শুভেচ্ছা জানিয়েছেন, এভাবেই নিজের গতকালের মন্তব্য ম্যানেজ করার চেষ্টা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের তিনি বলেন, রাজনৈতিক পরম্পরা মেনে তিনি সতীর্থকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মাত্র। তবে বাস্তবে নরেন্দ্র মোদির সামনে কারও কোনও চান্স নেই। এরআগেও বহুবার নিজস্ব ভঙ্গিতে মন্তব্য করে হেডলাইন তৈরি করেছেন দিলীপ ঘোষ। তবে এরকম রাজনৈতিক বিতর্ক তৈরি হয়নি কখনও। এবার দিলীপ ঘোষের মন্তব্যের পর তা নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেসও। ফলে সাংবাদিকদের সামনে নিজের মন্তব্যকে হিন্দী গান ‘ পল ভর কে লিয়ে কোই মুঝে পেয়ার কর লে’র মতোই ঝুঠা বলেছেন। তবে ঠাট্টাচ্ছলে কথাটা উড়িয়ে দিতে চাইলেও জল যে অনেক দূর গড়িয়েছে, তা ভালই টের পাচ্ছেন দিলীপ ঘোষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *