নিজস্ব সংবাদদাতাঃ
বিজেপি নেতা সুব্রমনিয়াম স্বামীর মতে ভিন্ন ধর্মের কেউ পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে পারবেন কিনা তা নির্ধারণ করার ক্ষমতা দেওয়া উচিত মন্দির কমিটির উপর। স্বামী একথা বললেন মন্দির বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা জারির ঠিক পরদিন। ওই নির্দেশিকায় বলা হয়েছে, জেলা আদলতের বিচারকের মতামত কার্যকর করতে হবে কমিটিকে। এবং মন্দিরের ওয়েবসাইটটিকে আপামর ভক্তদের কথা মাথায় রেখে আরও বন্ধুত্বপূর্ণ করে তুলতে হবে।
স্বামীর বক্তব্য, আমি সুপ্রিম কোর্টের নির্দেশিকা নিয়ে কিছু বলতে চাই না। সনাতন ধর্মের কতগুলো নিয়ম আছে। বেজিপি নেতা আরও বলেন, আমার মনে হয় কোর্ট ও মন্দিরের যদি এ বিষয়ে দ্বিমত থাকে তবে আপাতত বন্ধ হোক অন্য ধর্মের দর্শনার্থীদের মন্দিরে আসা। তাছাড়া এটা মন্দির কমিটির দায়িত্বের মধ্যে পড়ে, তারাই ঠিক করতে পারে ভিন্ন ধর্মীয়রা জগন্নাথ মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন কিনা।
উল্লেখ্য, কিছুদিন আগে মন্দিরের রত্নভাণ্ডারের চাবি হারিয়ে যাওয়া নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় আদালতে। একই মামলায় মন্দির ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলা হয়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news