ভাস্কর মান্না:
একজন বড় ব্যবসায়ী। সাধারণ মানুষের কষ্টের জমানো টাকা আতসাৎ করে দিনের দিন আরও ফুলেফেঁপে উঠছে। এমনকি পুলিশের হাতে ধরা পড়েও, সেই টাকার জোরে বড় উকিল লাগিয়ে প্রমান লোপাট করে ছাড়ও পেয়ে যাচ্ছে। তাই তাঁকে সরাসরি আইনের চোখে তুলে দিতে, বিখ্যাত শিল্পীকে দিয়ে তারই মুখাকৃতি বিশিষ্ট হুবহু একইরকম একটি মুখোশ ( সিলিকন মাস্ক ) তৈরি করা হয়। সেই মুখোশ পরে এক ব্যক্তি একটি ব্যাঙ্কে ডাকাতি করতে যায় এবং সেই ব্যাঙ্কের দু’জন মানুষকে খুন করে। পরে পুলিশ এসে সিসিটিভিতে দেখতে পায়, সেই বিখ্যাত ব্যবসায়ী ব্যাঙ্ক ডাকাতি করতে এসে দু’জন মানুষকে খুন করে। তখন পুলিশের হাতে সরাসরি ধরা পড়ে ওই ব্যবসায়ীর যাব্বজীবন কারাদন্ড হয়। এই কাহিনী আমরা রুপোলি পর্দায় ‘ভিঞ্চি দা’তে দেখেছি।
বাস্তবে কোনও প্রভাবশালীর ‘সিলিকন মাস্ক’ পরে সরকারি আধিকারিক এবং নামী ব্যক্তিদের জালিয়াতির জালে জড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা বিরল! কিন্তু ঘটেছে ঠিক এমনই ঘটনা। ফ্রান্সের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রীর জন ইভ লু দ্রিয়ার এর সিলিকনের মুখোশ পরে বিশ্বের বিভিন্ন নামী সংস্থা এবং ব্যক্তিদের ঠকিয়ে প্রায় ৯ কোটি ডলার হাতিয়ে নিয়েছে একটি চক্র। ইসলামী কট্টরপন্থীদের হাতে বন্দি ফরাসী নাগরিকদের ছাড়িয়ে আনার নাম করে ওই অর্থ সাহায্য চাওয়া হত বলে জানান তদন্তকারীরা।
কিন্তু প্রতিরক্ষামন্ত্রীর সিলিকন মাস্ক ব্যবহারের পিছনে ওই চক্রদের কারণ হিসেবে তদন্তকারীরা জানায়, টার্গেটদের বিশ্বাস অর্জন করতে তাঁদের সঙ্গে মন্ত্রীর ভিডিও চ্যাটের ব্যবস্থা করত অভিযুক্তরা। এমনকি মন্ত্রীর দফতরের মতো সাজিয়ে গুছিয়ে বসে সেখান থেকে প্রতারণার কাজটি করত তাঁরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news