Breaking News
Home / TRENDING / মদ্যপ গাড়ীচালকরা “আত্মঘাতী জঙ্গি”র সমান

মদ্যপ গাড়ীচালকরা “আত্মঘাতী জঙ্গি”র সমান

ওয়েব ডেস্কঃ-

সম্প্রতি গত ২৯ মে রাতে শহরের লেক মল চত্বরে ঘটে যাওয়া বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি দূর্ঘটনা এবং তাতে মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যু নিয়ে আপাতত তোলপাড় গোটা রাজ্য। ঠিক সেই মূহুর্তে এবার মদ্যপ গাড়িচালকদের জন্য কড়া আইন আনতে চলেছে জেলা আদালত। মদ্যপ গাড়ীচালকরা “আত্নঘাতী জঙ্গি”দের থেকে কোন অংশেই কম তো নয়ই বরং মারাত্মক বিপদজনক সাধারন মানুষের জন্য। এমনই জানালেন জেলা আদালতের সেশন জাজ গিরীশ কাথপালিয়া।

মদ্যপ অবস্থায় গাড়ী চালিয়ে একের পর এক দূর্ঘটনার সম্মুখীন হচ্ছেন রাজ্য তথা দেশবাসী। যার বিরুদ্ধে একের পর এক প্রচেষ্টা নিয়েও সে সমস্যাকে কোন ভাবেই আয়ত্তে আনা যাচ্ছিলো না। এবার সেই সমস্যাকে হাতের নাগালে আনতে নড়েচড়ে বসলো জেলা আদালত।

এদিন জেলা আদালত জানায়, এটা শুধুমাত্র একটি অপরাধই নয় তারসঙ্গে এটি সমাজেও এক খারাপ বার্তা পৌঁছে দিচ্ছে প্রতিনিয়ত। একজন মানুষ মদ্যপ অবস্থায় গাড়ী চালিয়ে শুধু যে নিজে বিপদের সম্মুখীন হচ্ছেন তাই নয়, সঙ্গে প্রাণ নিচ্ছেন সাধারন নির্দোষ পথ চলতি মানুষের।

জেলা আদালত আরও জানায়, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর শাস্তি হবে পাঁচ দিনের জেল হেফাজত, দু হাজার টাকা জরিমানা এবং সেই সঙ্গে জমা রাখা হবে সেই মদ্যপ গাড়িচালকের ড্রাইভিং লাইসেন্স।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *