Breaking News
Home / TRENDING / ভয়ঙ্করতম বন্যা, কেরলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৪
People are airlifted by the Indian Navy soldiers during a rescue operation at a flooded area in the southern state of Kerala, India, August 17, 2018. REUTERS/Sivaram V TPX IMAGES OF THE DAY

ভয়ঙ্করতম বন্যা, কেরলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৪

নিজস্ব সংবাদদাতাঃ

কেরলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৪। শুক্রবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। সরকারের তরফে টুইট করা হয়। যেখানে লেখা হয়, ‘এখনও অবধি ৩২৪ জন মারা গেছে। ২২৩১৩৯ জন বন্যা দুর্গত রয়েছেন ১৫০০টি ত্রাণ শিবিরে। সঙ্গে এও লেখা হয়, যে গত ১০০ বছর এমন বয়াবহ বন্যার মুখে পড়েনি রাজ্য।

এর মধ্যে গত কয়েক দিন ধরে রাজ্যে বিরামহীন বৃষ্টি হয়ে চলেছে। যার ফলে বন্যাকবলিত এলাকার সংখ্যা বাড়ছে। বাঁধা পড়ছে উদ্ধার কাজে। দেখা দিচ্ছে নদী ভাঙান, ধ্বস নামছে জায়গায় জায়গায়।

গতকাল সন্ধ্যায় কেরলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালে তাঁর আকাশপথে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার কথা। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সমস্ত রকম সাহাহ্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্যের দিকে। ভারতীয় স্থলসেন, নৌসেনা, বিমানবাহিনী, এনডিআরএফ যৌথ ভাবে কাজ করেছে। পরিস্থিতির দিকে নজর রেখে বাড়তি বাহিনী আনানো হচ্ছে। নতুন করে আনা হচ্ছে বোট এবং হেলিকপ্টার। বন্যা দুর্গত অঞ্চলে দ্রুত পাঠানো হচ্ছে খাদ্য ও পানীয় জল।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *