ওয়েব ডেস্ক
রবিবার ছিল লোকসভা নির্বাচনের আগে শেষ ‘মন কী বাত’। এদিনের অনুষ্ঠানে পুলওয়ামা হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি দেশের সেনাবাহিনীর সাহসিকতার প্রসংশা করেন মোদী। এদিন ৫৩তম ‘মন কী বাত’এ প্রধানমন্ত্রী বলেন, পুলওয়ামা জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফের মৃত্যুতে দেশবাসীর হৃদয়ে আগুন জ্বলছে।
মোদী বলেন, ২৫ ফেব্রুয়ারি দিল্লির ইন্ডিয়া গেটে ‘ওয়ার মেমোরিয়ালের’ উদ্বোধন করা হবে। তিনি বলেন, এতদিন দেশে কোনও যুদ্ধ স্মৃতিস্মারক ছিল না, এই বিষয়টি তাঁকে ব্যথিত করে। এই ‘ওয়ার মেমোরিয়ালে’ স্বাধীনতার সময় থেকে শহীদ জওয়ানদের শ্রদ্ধাস্থল তৈরি হবে।
আসন্ন লোকসভা ভোটের আগে এটাই ছিল মোদীর শেষ ‘মন কী বাত’। তিনি এদিন তাঁর শ্রোতাদের জানান, আগামি মার্চ এ এপ্রিল মাসে ভোটের জন্য আর ‘মন কী বাত’ হবে না। তবে ফের নির্বাচনে জিতে আবার ‘মন কী বাত’এ আসবেন বলে অনুষ্ঠান শেষ করেন নরেন্দ্র মোদী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news