Breaking News
Home / TRENDING / ভূমি পূজন : এক লক্ষ পঁচিশ হাজার রঘুপতি লাড্ডু বিতরণ কাল

ভূমি পূজন : এক লক্ষ পঁচিশ হাজার রঘুপতি লাড্ডু বিতরণ কাল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

বুধবার অযোধ্যায় রয়েছে রাম মন্দির ভূমি পুজো ও শিলান্যাস অনুষ্ঠান। করোনা পরিস্থিতির কারণে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পারলেও, দেশ জুড়ে রাম ভক্তদের মনে উৎসাহের ঘাটতি নেই। রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে বুধবার ১.২৫ লক্ষ ‘রঘুপতি লাড্ডু’ বিতরণ করার কথা ঘোষণা করল পাটনার মহাবীর মন্দির ট্রাস্ট।

এদিন সংবাদসংস্থাকে মহাবীর মন্দির ট্রাস্টের আচার্য কিশোর কুমার জানিয়েছেন, “অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে ১.২৫ লক্ষের বেশি লাড্ডু বিতরণ করা হবে। এই লাড্ডুগুলি ‘রঘুপতি লাড্ডু’ নামে পরিচিত। এরমধ্যে ৫১ হাজার লাড্ডু রাম জন্মভূমি তীর্থক্ষেত্র হাতে তুলে দেওয়া হবে। বাকি লাড্ডুগুলিকে বিহারের সীতামারির জানকীর জন্মস্থানের মন্দিরগুলিতে এবং আশেপাশের ২৫টি তীর্থস্থানে পাঠানো হবে। বিশ্বাস করা হয় ওই তীর্থস্থান গুলিতে ভগবান রামের পদচিহ্ন রয়েছে।”

এ ছাড়া কুনাল আরও বলেন, ৫ আগস্ট বিহারের বিভিন্ন জায়গায় ভগবান রাম ও হনুমান ভক্তদের মধ্যে লাড্ডু বিলি করা হবে। ওই লাড্ডুগুলি খাঁটি গরুর ঘি দিয়ে তৈরি করা হচ্ছে। একইসঙ্গে তিনি জানান, পার্টনার মহাবীর মন্দির ট্রাস্ট রাম মন্দির নির্মাণের জন্য ইতিমধ্যে ২ কোটি টাকা দান করেছেন এবং আরও ১০ কোটি টাকা তারা মন্দির নির্মাণের জন্য দেবেন। এছাড়া আমরা অযোধ্যা রাম ভক্তদের জন্য বিনামূল্যে ‘রাম রোসই’ চালাচ্ছি।

প্রসঙ্গত আচার্য কিশোর কোনাল রাম মন্দির ভূমি পুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন। ওই অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *