Breaking News
Home / TRENDING / ভারতে হামলার ছক কষছে জঙ্গিরা, জানাল গোয়েন্দারা

ভারতে হামলার ছক কষছে জঙ্গিরা, জানাল গোয়েন্দারা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

ভারতে ফের হামলার ছক কষছে জঙ্গিরা এমনটাই দেশের গোয়েন্দা সূত্রে খবর। দেশের জওয়ান, পর্যটন স্থান ও ভিআইপিদের উপর হামলা চালনার পরিকল্পনা করছে জঙ্গিরা। 

গোয়েন্দা সূত্রে খবর, কাশ্মীর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে কয়েকজন পাক জঙ্গি। তাদের মধ্যে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তারা কাশ্মীরের সীমান্ত অঞ্চল শিয়ালকোট দিয়ে এ দেশে ঢুকেছে। অনুপ্রবেশের আগে আইএসআইয়ের সঙ্গে বৈঠকও করেছে ওই জঙ্গিরা এমনটাই জানা যাচ্ছে ভারতীয় গোয়েন্দা সূত্রে। জঙ্গিরা মূলত দিল্লিতে নাশকতার পরিকল্পনা করছে। এ ছাড়া তাদের নজরে রয়েছে দেশের সেনাবাহিনী, পর্যটন কেন্দ্র, বিমান বন্দর ও ভিআইপি ব্যক্তিরা। ফলে গোটা দেশেই সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দা তরফে আরও জানা যাচ্ছে, যে তিনজন জঙ্গিকে শনাক্ত করা গিয়েছে, তারা প্রত্যেকেই আত্মঘাতী হামলায় প্রশিক্ষিত।

প্রসঙ্গত, আজই উপত্যকায় লস্করের এক জঙ্গিকে হত্যা করেছে নিরাপত্তাবাহিনী। আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে নিরাপত্তারক্ষীরা জানতে পেরেছে। পাশাপাশি কাশ্মীরের কয়েকজন নেতাদের বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *