ওয়েব ডেস্কঃ
জম্মু কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রতিবাদে দিকভ্রান্ত পাকিস্তান, ভারতকে চাপে ফেলতে নতুন কৌশল নিল। জাতীয়তাবাদী তাস খেলতে আজ পাক অধিকৃত কাশ্মীরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
আজ ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। সারা দেশ জাতীয়তাবাদে মুখরিত। এই সুযোগকে কাজে লাগিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাক অধিকৃত কাশ্মীর পরিদর্শনে আসছেন। সংবাদসংস্থা সূত্রে খবর, বুধবার ইমরান খান পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদে আসবেন। সেখানকার মানুষকে তিনি পাকিস্তানের প্রতি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করবেন এবং তাঁদের জন্য নতুন আইনসভা সংবর্ধিত করবেন।
সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের ওই এলাকা পরিদর্শনে গিয়ে ইমরান খান সেখানকার সমস্ত রাজনৈতিক দল ও হুরিয়ত কনফারেন্সের নেতাদের সঙ্গে দেখা করবেন। ফলে ইমরান পাক অধিকৃত কাশ্মীরের ভাবনাকে উজ্জীবিত করবেন। এছাড়া সেখানকার অধিবাসীদের একটি মিছিলে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news