Breaking News
Home / TRENDING / ব্রিকস বৈঠকে সন্ত্রাসবাদকে হাতিয়ার করলেন মোদী

ব্রিকস বৈঠকে সন্ত্রাসবাদকে হাতিয়ার করলেন মোদী

ওয়েব ডেস্কঃ

 

সন্ত্রাসবাদ ইস্যুতে বিদেশের মাটিতে ফের সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ওসাকায় জি-২০ বৈঠকের মাঝে ব্রিকস ( BRICS ) গোষ্ঠীর দেশগুলির সঙ্গে আলোচনায় এই প্রসঙ্গ তোলেন মোদী।

 

তিনি বলেন, “সন্ত্রাসবাদ হল মনুষ্যজাতির সবচেয়ে বড় বিপদ। এটা শুধু নিরপরাধেরই ক্ষতি করে না, দেশের অর্থনৈতিক উন্নতি ও সামাজিক স্থায়িত্বেরও বিনাশ ঘটায়।” এই বৈঠকে উপস্থিত রাস্ট্রনেতাদের কাছে তিনি আর্জি জানান, আমাদের সকলের একসঙ্গে জোটবদ্ধ ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা এবং যারা এদের মদত দেয় তাদেরকে থামানো। পাশপাশি তিনি ব্যবসা-বাণিজ্য, সংরক্ষণবাদ, অপ্রচলিত শক্তির ব্যবহার এবং বহুপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

 

উল্লেখ্য, ব্রিকস গোষ্ঠীর মধ্যে রয়েছে পাঁচটি দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। এদিনের বৈঠকের মাঝে ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট জৈর বলসোনারো এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ক্যারিল রামপোসাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *