নীল বণিক
তৃণমূলের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক আন্দোলনের নির্দেশ দিলেন অমিত শাহ। বৃহস্পতিবার দিল্লিতে রাজ্য বিজেপি নেতা তথা দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার সঙ্গে অমিত শাহ বৈঠক সারেন। সেই বৈঠকে দলের সর্বভারতীয় সভাপতি এই নির্দেশ দিয়েছেন বলে দলীয় সূত্রের খবর। এরাজ্যের বিষয়ে রাহুল সিনহার সঙ্গে প্রায় ৩০মিনিট কথা বলেন অমিত শাহ। দলের সর্বভারতীয় সভাপতি বৈঠকে জানান, কোনও ভয় নেই। আপনারা রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ বাড়ান। তৃণমূল বিরোধী মানুষের কাছে বেশি করে যান। প্রয়োজনে তৃণমূলে বিরোধী মানুষদের দলে টানার নির্দেশ দিয়েছেন। কৌশল অনুযায়ী চললে রাজ্যে পরিবর্তন আসবে বলে আশাবাদী অমিত শাহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news