Breaking News
Home / TRENDING / বৃহস্পতিবার খুলছে দক্ষিণেশ্বরের মন্দির, তবে প্রবেশ অবাধ নয়, জেনে নিন নিয়মকানুন

বৃহস্পতিবার খুলছে দক্ষিণেশ্বরের মন্দির, তবে প্রবেশ অবাধ নয়, জেনে নিন নিয়মকানুন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো

ধীরে ধীরে রাজ্যের করোনা পরিস্থিতি স্বাভাবিকের পথে। একের পর এক সেক্টরের দরজা খুলছে, খুলে যাচ্ছে অফিস পাড়াও। এমন পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মন্দিরের দ্বারও খোলা হচ্ছে। ইতিমধ্যেই তারাপীঠ, কালীঘাটসহ একাধিক মন্দির খুলেছে। শর্তসাপেক্ষভাবে এবার খুলে গেল দক্ষিণেশ্বরের দরজাও। বৃহস্পতিবার সকাল থেকেই দর্শনার্থীদের জন্য খুলে যাবে মন্দির।

তবে সারাদিন নয়, দর্শন মিলবে কেবল সকাল সাতটা থেকে বেলা ১১ টা প্রয্নত। অম্বুবাচী তিথির মধ্যেই খুলছে মন্দিরের দরজা। সন্ধেবেলা আরতির সময়ও খোলা থাকবে মন্দির। তবে কোনও প্রসাদ নয়, মন্দিরে প্রবেশ করতে পারবেন মাত্র ২০ জন করে। বাইরে গেটের সামনে থাকবে থার্মাল চেকিং। কড়া নজর রাখা হবে সর্বত্র। কোনও জমায়েত হবে না মন্দির চত্বরে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই ভবতারিণীর মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। দর্শনার্থীদের অনুরোধে মায়ের পুজো আবারও শুরু। তবে কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ কর্তৃপক্ষ। তাই ভিড় এড়াতে সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *