Breaking News
Home / TRENDING / বিহারে ৪০ টি আসন জেতার আশ্বাস দিলেন নীতিশ

বিহারে ৪০ টি আসন জেতার আশ্বাস দিলেন নীতিশ

ওয়েব ডেক্স :

 

আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই ফিরিয়ে আনতে, বিহারে এনডিএ জোট ৪০ টি আসন পাবে বলে দাবি করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

 

বিহারের গান্ধী ময়দানের জনসভায় নীতিশ বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করে বলছি। বিহারের ৪০ টি আসনের ৪০ টিই জয়ী হব আমরা।” এদিনের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেনাবাহিনী ও ভারতীয় বিমান বাহিনীকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য অভিনন্দন জানান নীতিশ। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিষয়ে আপোষ করার কোন প্রশ্ন নেই। এটি মোকাবিলা করার জন্য সম্ভাব্য সমস্ত পদক্ষেপ নিতে হবে।  ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে দেশে ফিরিয়ে আনার জন্য মোদি সরকার ও সামরিক বাহিনীর প্রশংসা করেন তিনি।

 

এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান, রবিশঙ্কর প্রসাদ ও রাধা মোহন সিংহ। এছাড়া উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী, বিহারের ভারপ্রাপ্ত বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব ও রাজ্য বিজেপি সভাপতি নিত্যানন্দ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। নিতিশ কুমার, প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন ২রা অক্টোবর ২০১৯ এ মহাত্মা গান্ধীর জন্ম বার্ষিকী উপলক্ষে বিহারের প্রতিটি পরিবারে টয়লেট নির্মাণ করবেন তাঁর সরকার।

 

এই জনসভা থেকে আরজেডিকে আক্রমন করে নিতিশ বলেন, “ক্ষমতায় আসার পর আমরা কি করেছি, আর আপনারা ক্ষমতায় থেকে কি করেছেন, মানুষ সব জানে।  আপনারা শুধু দুর্নীতি করেছেন। মানুষের সেবা করার পরিবর্তে আপনারা পাওয়ার, পজিশন এবং অর্থের ব্যাপারে বেশি সচেতন ছিলেন। এদিন কেন্দ্র ও রাজ্যের এনডিএ সরকার দরিদ্রের জন্য বিভিন্ন কল্যাণমূলক কাজ করছে বলে তিনি দাবি করেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *