Breaking News
Home / TRENDING / বিশ্বভারতীর আমন্ত্রণ নিয়েও কি সত্য গোপন করেছিলেন মুখ্যমন্ত্রী? প্রকাশ্যে এল সেই নিমন্ত্রণের চিঠি

বিশ্বভারতীর আমন্ত্রণ নিয়েও কি সত্য গোপন করেছিলেন মুখ্যমন্ত্রী? প্রকাশ্যে এল সেই নিমন্ত্রণের চিঠি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

রবীন্দ্রনাথের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তির অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয় নি বলে সম্প্রতি দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন যে তিনি আমন্ত্রণ পান নি।

তাঁর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপির সর্বভারতীয় সহ:সভাপতি মুকুল রায় বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একশটা কথা বললে নিরানব্বই টা মিথ্যে বলেন।
শুক্রবার বিশ্বভারতীর প্যাডে মুখ্যমন্ত্রী কে লেখা একটি চিঠি প্রকাশ্যে এসেছে। সেখানে উপাচার্যের স্বাক্ষর রয়েছে এবং তারিখের জায়গায় ৪ (চার) ডিসেম্বর লেখা রয়েছে।

 

চিঠিতে দেখা যাচ্ছে ২৪ শে ডিসেম্বরের ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

নবান্নর তরফে অবশ্য প্রকাশ্যে আসা চিঠির কোনও ব্যখ্যা শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া যায় নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *