প্রসেনজিৎ মাহাতো:
ফেবারিট হিসেবেই বিশ্বকাপের সেমিতে নামছে ভারত। কিন্তু, একটা কথা ভুলে গেলে চলবে না। বিশ্বকাপে এই নিউজিল্যান্ড দলকেই একমাত্র যাচাই করেনি ভারত। কারণ, গ্রুপ পর্বে কিউয়িদের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছিল। তাই
নিউজিল্যান্ডকে হালকা ভাবে নিচ্ছে না ভারত।
নিউজিল্যান্ডকে হারাতে সবরকম ভাবে প্রস্তুতি নিচ্ছে বিরাটের দল। জানা গিয়েছে, আগের ম্যাচের উইনিং কম্বিনেশন ভাঙতে নারাজ বিরাট। তবে ধারে-ভারে এগিয়ে বিরাটরাই। আন্ডারডগ হিসেবে নামলেও অকুতোভয় কিউয়ি ব্রিগেড। অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, “জানি, আমরা আন্ডারডগ। তাতে খুব একটা ফারাক হবে না। খেলা হবে মাঠে। ভারত যেভাবে এসেছে শেষ চারে, আমরাও সেভােব এসেছি। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই।”
ভারতের ব্যাটিং যতটা শক্তিশালী, নিউজিল্যান্ডের বোলিংও ততটাই শক্তিশালী। অনেকের মতে, মঙ্গলবার বিরাট বনাম ট্রেন্ট বোল্ট, রোহিত বনাম লকির দ্বৈরথ হতে চলেছে। বিরাট কোহলি আগেই বলেছেন, “নিউজিল্যান্ড অন্যতম শক্তিশালী দল। ওদের হালকা ভাবে নেওয়ার প্রশ্নই নেই। ওদের দলে ভারসাম্য রয়েছে।” তবে সেমিতে চিন্তার অন্যতম কারণ আবহাওয়া। ম্যানচেস্টারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news