তীর্থ মাহাতো সিডনিতে বিরাটের ব্যাটে রান পাওয়া যায়নি। মাত্র ২৩ রান করেছিলেন সিডনিতে। হারের পর অনুষ্কার সঙ্গে ছবি পোস্ট করেন বিরাট। ব্যাস, তারপরই সমালোচকরা নখ–দঁাত বের করে লেগে পড়েন বিরাটের পিছনে। ছবিতে হার্ট ইমোজি দিয়ে ক্যাপশন দিয়েছেন বিরাট। ছবি পোস্টের পরই অনেক ভক্ত বলেন, এসব ছবি না দিয়ে ক্রিকেটে মন দাও। ৭১ বছর পর ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়েক পরই প্রথম ওয়ান ডেতে হারের অশনি সংঙ্কেত নেমে আসে। তারপর বিরাটের এই ছবি ভালভাবে নেয়নি অনুরাগীরা। প্রথম বিবাহ বার্ষিকি পালনে সিডনি উড়ে গিয়েছিলেন অনুষ্কা। কিন্তু অধিনায়কের এই ছবি নিয়ে হতাশ ভক্তরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news