তীর্থ মাহাতো
জাম্পা হঠাৎ শিরোনামে। কেন জানেন? চলতি সফরে ভারতের বিরাটকে দু বার আউট করেছেন। এছাড়া বিরাট কোহলির মুখোমুখি হয়েছেন মোট ১৩ বার। বিরাটকে ফিরিয়েছেন ৪ বার। এই সাফল্যে তিনি বিরাট খুশি। এই সাফল্যের জন্য এক ভারতীয়র কাছে কৃতজ্ঞ জাম্পা। তিনি হলেন ভারত সফলে অস্ট্রেলিয়া দলের স্পিন কোচ শ্রীধরন শ্রীরাম। তঁার জন্যই এই উন্নতি, মানছেন জাম্পা। শ্রীরামের কাছে কৃতজ্ঞ জাম্পা। তঁার কথায়, উনি খুবই অভিজ্ঞ। কোন পরিবেশে কীভাবে বল করতে হবে, উনি বুঝিয়ে দিয়েছেন। তাতে খুবই সুবিধে হয়েছে। বিরাটকে চারবার আউট করার জন্য অবদান রয়েছে ওনারও।’ তিনি আরও বলেন, ‘টিম মিটিংয়েও বিরাটকে নিয়ে আলোচনা হয় আমাদের। কীভাবে ওকে আউট করতে হবে। বিরাটের মত ব্যাটসম্যানকে ফেরাতে পারলে আত্মবিশ্বাস বেড়ে যায় এমনিতেই।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news