নিজস্ব সংবাদদাতা
বুরহান ওয়ানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে জম্মু কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কা থাকায় রবিবার অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়। এদিন নতুন করে কোনও ব্যাচ যাত্রী নিবাস বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেনি। তবে বালতাল ও পহলগাঁওয়ে যারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, তাদের অমরনাথের পথে যাত্রার অনুমতি দেওয়া হয়েছে। শনিবারই বুরহান ওয়ানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপত্যকা জুড়ে অশান্তির হুমকি দেয় বিচ্ছিন্নতাবাদীরা। তারপরই এই সিদ্ধান্ত নেয় প্রশাসন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news