Breaking News
Home / TRENDING / বাজেটে কৃষকদের নিয়ে অবশেষে মুখ খুললেন রাহুল

বাজেটে কৃষকদের নিয়ে অবশেষে মুখ খুললেন রাহুল

ভাস্কর মান্না:

 

লোকসভা ভোটে দলের ভরাডুবি হওয়ার পর, হারের দায় স্বীকার করে কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন রাহুল গাঁধী। তবে আগের থেকে সরকারের বিরুদ্ধে আরও বেশি করে সুর চড়াবেন বলে আগেই জানিয়েছিলেন তিনি। সেই মতো বৃহস্পতিবার লোকসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে অবশেষে মুখ খুললেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

 

এদিন রাহুল লোকসভায় দাঁড়িয়ের বলেন, “কৃষকদের সুরাহার জন্য এবারের বাজেটে কোন পদক্ষেপ নেওয়াই হয়নি। দেশজুড়ে কৃষকরা সমস্যায় জর্জরিত। আমি এই বিষয়ে সরকারকে নজর দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।” পাশাপাশি নিজের কেন্দ্র ওয়েনাডের কৃষকদের সমস্যার কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, “গতকাল ঋণে জর্জরিত হয়ে ওয়ানডের এক কৃষক আত্মহত্যা করেছে। এখনও প্রায় ৮ হাজার কৃষকে ঋণের দায়ে ব্যাংক নোটিশ জারি করেছে। তাঁদের সম্পত্তি কব্জা করার হুঁশিয়ারি দিয়েছে। তাই কৃষকদের সমস্যা সমাধানের জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করুক।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *