Breaking News
Home / TRENDING / বলেরো থেকে ২০০ কেজি গাঁজা উদ্ধার

বলেরো থেকে ২০০ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
প্রশাসনের চোখে ধুলো দিয়ে বোলেরোর গোপন চেম্বারে গাঁজা পাচার। শেষ পর্যন্ত আর রক্ষা হলো না। ধরা পড়ল প্রায় ২০০কেজি প্যাকেট বন্দি গাঁজা। বামাল ধৃত দুই পাচারকারি। তাদের আজ শিলিগুড়ির বিশেষ আদালতে তোলা হলে, বিচারক তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সুত্রে জানা গিয়েছে, কোচবিহার থেকে বিহারের ছাপড়ায় পাচার করা হচ্ছিল ওই ২০০কেজি গাঁঁজা। কিন্তু গোপন সুত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ
পাচারকারিদের এই অভিনব কায়দায় মাদক পাচারের রহস্য ভেদ করে প্রায় ২০০কেজি গাঁজা উদ্ধার করল। পুলিশ সুত্রে আরও জানা গেছে, কোচবিহার থেকে জেএইচ ০৫ জি এ ২১২৫ নম্বরের লাউ ভর্তি একটি বলেরো পিকআপ ভ্যান ছাপড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। দেখে কোনও মতেই বোঝার উপায় ছিল না যে গাড়ীটিতে গাঁজা পাচার হচ্ছে। সেই খবরের ভিত্তিতে গোয়েন্দা বিভাগের কর্মীরা চিরুনি তল্লাশি চালাতেই দেখে যে গাড়ীটিতে একটি গোপন চেম্বার রয়েছে। সেখানেই প্যাকেট বন্দি করে রাখা রয়েছে গাঁজার ২০০কেজি প্যাকেট। এরপরই সেগুলিকে আটক করে পুলিশ। পাচার কাজের সঙ্গে যুক্ত থাকায় রামেশ্বর মাঝি ও অনিল কুমার রায় নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা প্রত্যেকে ছাপরার বাসিন্দা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *