চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
বন্যপ্রাণী রক্ষার জন্য বিস্ফোরক পদার্থ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এসএ বোবদের নেতৃত্বে তিন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই মর্মে কেন্দ্র সরকার ও কেরলসহ ১২টি রাজ্য সরকারকে নোটিস পাঠায়।
সাংবিধানিক বেঞ্চ জানায়, নৃশংসভাবে বন্যপ্রাণী হত্যা বন্ধ করতে হবে। বিস্ফোরক পদার্থ ব্যবহার করে যেভাবে বন্যপ্রাণীদের হত্যা করা হচ্ছে তা অত্যন্ত নিন্দাজনক। এবার থেকে বিস্ফোরক পদার্থ ব্যবহার বন্ধ করতে হবে। পাশাপাশি বন্য বাহিনীর শূন্যপদ পূরণ করতে কেন্দ্র ও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আইনজীবী শুভম অবস্থি সর্বোচ্চ আদালতে জানান, বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে সংবিধানের ১৪ ও ২১ অনুচ্ছেদ অনুযায়ী প্রাণী হত্যাকারীদের আরও কঠোর এই রায় দিতে হবে। পাশাপাশি অ্যাডভোকেট বিবেক নারায়ণ শর্মাও ১৯৬০ সালের বন্যপ্রাণী আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, দেশে বন্যপ্রাণী হত্যার হার প্রতি বছর বাড়ছে। কিছুদিন আগে কেরলে হাতি হত্যা নিয়ে গোটা দেশজুড়ে তোলপাড় হয়। কেরলে এক গর্ভবতী হাতিকে আনারসের মধ্যে বিস্ফোরক পর্দাথ দিয়ে খাওয়ানো হয়। এরফলে হাতিটির মৃত্যু হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই আজ এই দুটি মামলার রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news